জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম নির্বাচনের আগে বন্ধ রাখার সিদ্ধান্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা প্রিন্ট ও প্রস্তুত করার কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও ঠিকানা পরিবর্তনের সব সেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে, যার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। ইসি ইতোমধ্যেই ভোটার তালিকা ও নির্বাচনী প্রস্তুতির জন্য বিভিন্ন ধাপে কাজ শুরু করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী নির্বাচনে দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
মতামত দিন