অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাবির দুই শিক্ষক সাময়িক বহিষ্কার।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষককে সাময়িকভাবে সব ধরনের একাডেমিক ও বিভাগীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বহিষ্কারাদেশ কার্যকর থাকবে।
রোববার (২৩ নভেম্বর) রাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা হলেন বিভাগের সহকারী অধ্যাপক সাজু সরদার ও তানজিল ভূঞা।
তদন্ত কমিটির প্রাথমিক সভায় পাওয়া সুপারিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগ বিবেচনায় নিয়ে প্রশাসন এই সিদ্ধান্তে পৌঁছায় বলে জানিয়েছে রাবি কর্তৃপক্ষ।
মতামত দিন