জাতীয়
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নারায়ণগঞ্জের পঞ্চবটি-মুক্তারপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (২৩ নভেম্বর) তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আল আমিন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় বলা হয়েছে, পঞ্চবটি-মুক্তারপুর এলাকায় দ্বিতীয় স্তরের সড়ক নির্মাণ কাজ চলাকালে ঠিকাদার প্রতিষ্ঠান গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে ওই এলাকার সব গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পরই জরুরি প্রতিকার টিম ঘটনাস্থলে গিয়ে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে। নিরাপত্তা নিশ্চিত করে দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই ঘটনায় গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন