জাতীয়
ছবি: সংগৃহীত

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ৩০ নভেম্বর পর্যন্ত ক্লাস–পরীক্ষা স্থগিত, হল খালি করার নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ভূমিকম্পের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ৩০ নভেম্বর পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে কেন্দ্র করে ক্লাস, পরীক্ষা ও রুটিনভুক্ত অন্যান্য কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। একইসঙ্গে আবাসিক হল খালি করতে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যক্ষ জানান, বিজ্ঞপ্তি জারির পরও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছেন। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হিসেবে বিবেচিত হলে একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

মতামত দিন