সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গুমের মামলায় লড়বেন জেড আই খান পান্না।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতিরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্নাকে (জেড আই পান্না) নিয়োগ দিয়েছেন। রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত ঘোষণা করে।
এর ফলে জেড আই পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করবেন। তিনি সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবী এবং বেসরকারি সংস্থা ‘আইন ও সালিশ কেন্দ্র’-এর চেয়ারপারসন।
জেড আই খান পান্না আগেও এই মামলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, গত আগস্টে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় শেখ হাসিনার পক্ষে লড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন ট্রাইব্যুনাল-১ তার আবেদন খারিজ করেছিল।
মতামত দিন