জাতীয়
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমনওয়েলথের প্রতিনিধি দলের আগারগাঁও সফর।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশজুড়ে প্রস্তুতি ত্বরান্বিত হচ্ছে। তফসিল প্রকাশিত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

সকালেই নির্বাচনী প্রস্তুতি এবং সহযোগিতার বিষয়ে আলোচনা করতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছান কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধি দল। সংস্থার মহাসচিব শার্লি বাচউয়ি দলের সঙ্গে ছিলেন।

এরপর তারা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। এক ঘণ্টা দীর্ঘ বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কমনওয়েলথ নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে।

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের নিরাপত্তা বিষয়ে প্রতিনিধি দলকে বিস্তারিত তথ্য দেওয়া হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, বিদেশি পর্যবেক্ষক থাকলে ভোটের গ্রহণযোগ্যতা বাড়বে বলে তারা মনে করছে। তবে এখনও প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মতামত দিন