জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭৮।

নিজেস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের বিভাজন হলো—বরিশাল (সিটি করপোরেশন ছাড়া) ৮৩ জন, চট্টগ্রাম (সিটি করপোরেশন ছাড়া) ১৩৪ জন, ঢাকা (সিটি করপোরেশন ছাড়া) ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮১ জন, খুলনা (সিটি করপোরেশন ছাড়া) ১১২ জন, ময়মনসিংহ (সিটি করপোরেশন ছাড়া) ৪৪ জন, রাজশাহী (সিটি করপোরেশন ছাড়া) ৪৮ জন, রংপুর (সিটি করপোরেশন ছাড়া) ১৯ জন এবং সিলেট (সিটি করপোরেশন ছাড়া) ৭ জন।

চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০,২৬৪। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ৬২.৩ শতাংশ এবং নারী রোগীর সংখ্যা ৩৭.৭ শতাংশ।

মতামত দিন