জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা–নরসিংদী এলাকায় একের পর এক ভূকম্পন, ভবনে ফাটল–মাটিতে চির।

নিজেস্ব প্রতিবেদক:

শুক্রবার সকালে রাজধানী ঢাকা, নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। মাঝারি শক্তির এই কম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী।
ঝাঁকুনির তীব্রতায় জেলার অনেক বাড়ির আসবাবপত্র উলটে পড়ে, দেয়ালে ফাটল ধরে এবং বেশ কয়েকটি বহুতল ভবনে সামান্য ক্ষতির চিহ্ন দেখা যায়।

নরসিংদীর পলাশ উপজেলায় অন্তত দুই জায়গায় মাটিতে সরাসরি চির ধরা পড়েছে। এর মধ্যে পৌর এলাকার দড়িহাওলাপাড়া বাসস্ট্যান্ডের কাছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের কাঁচা রাস্তায় দীর্ঘ ফাটল দেখা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি গবেষণা দল শনিবার সকালে সেখানে গিয়ে মাটির নমুনা সংগ্রহ করেছে।

এত বড় কম্পনের পর ২৪ ঘণ্টাও না পেরোতে আবারও দুলে ওঠে সাভারের বাইপাইল এলাকা। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি ক্ষুদ্র কম্পন রেকর্ড করে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই দ্বিতীয় কম্পনের উৎসও নরসিংদীর পলাশ অঞ্চল।

শুক্রবারের ভূমিকম্পে ঢাকা থেকে ১৪ কিলোমিটার পূর্বে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এবং এতে দুই শিশু সহ মোট ১০ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।

মতামত দিন