বিজয়নগরে বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর বিজয়নগর এলাকায় একটি বহুস্তর ভবনে হঠাৎ আগুন ধরে গিয়ে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (২২ নভেম্বর) দুপুর তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে। আগুন কীভাবে লেগেছে—সে বিষয়ে দমকল কর্মীরা এখনো কোনো প্রাথমিক ধারণা দিতে পারেননি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তাও নিশ্চিত নয়।
মতামত দিন