দিনাজপুরে কাহারোলে ইজিবাইক–মিনিবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনের মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
দিনাজপুরের কাহারোল উপজেলায় দুঃসহ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের প্রাণহানি ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর প্রায় দুইটার দিকে দশমাইল সড়কে গম গবেষণা কেন্দ্রের সামনে ইজিবাইক ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের সবাই ইজিবাইকে যাত্রী হিসেবে ছিলেন। তবে তাদের নাম–পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। সংঘর্ষের পর ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

মতামত দিন