২৪ ঘণ্টার ব্যবধানে পলাশকে কেন্দ্র করে আবারও হালকা ভূমিকম্প,সাভার-বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩।
নিজেস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সাভারের বাইপাইলে আবারও কম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নতুন এই কম্পন রেকর্ড করা হয়।
রিখটার স্কেলে এর মাত্রা দাঁড়ায় ৩.৩।
আবহাওয়া অফিস জানায়, এটি ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প এবং এর উৎস ছিল নরসিংদীর পলাশ এলাকায়। মাত্রা কম হলেও, একই অঞ্চলে স্বল্প ব্যবধানে দুটি ভূকম্পন হওয়ায় সতর্ক অবস্থায় রয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র।
উল্লেখ্য, এর আগের দিন সকালেই রাজধানী ঢাকার পূর্বদিকে প্রায় ১৪ কিলোমিটার দূরে ৫.৭ মাত্রার শক্তিশালী কম্পন মানুষকে আতঙ্কিত করে। সেই ঘটনায় দুই শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়।

মতামত দিন