জাতীয়
ছবি: সংগৃহীত

নিবন্ধন পেল তিন রাজনৈতিক দল।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আরও দুটি দল সরকারিভাবে নিবন্ধিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, নতুনভাবে নিবন্ধন প্রাপ্ত দলগুলোর মধ্যে রয়েছে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৫ নভেম্বর) থেকে এই দলগুলোর ওপর দাবি–আপত্তি জানাতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগ্রহী ব্যক্তি বা সংগঠন ১২ নভেম্বর পর্যন্ত তাদের আপত্তি জানাতে পারবেন। নির্ধারিত সময়ের পর গেজেটে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

মতামত দিন