চবি শিক্ষার্থী মামুনের ফ্রিজে রাখা মাথার খুলি ২ মাস পর সফলভাবে প্রতিস্থাপন।
মামুন মিয়ার আহত হওয়ার ঘটনা ঘটে গত ৩০-৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে। ঘটনার সূত্রপাত হয় এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে। সংঘর্ষে সহ-উপাচার্য অধ্যাপক মো. কামাল উদ্দিন, তখনকার প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী ও ১০-১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন।
প্রথমে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুতর অবস্থায় মামুনকে বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয় এবং তার মাথার খুলির অংশ অপসারণ করা হয়। শনিবার অপারেশন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন।
ডা. ইসমাঈল হোসেন জানিয়েছেন, অপারেশনের পর কিছু জটিলতা থাকায় তা তৎক্ষণাৎ প্রকাশ করা হয়নি। তবে এখন সব সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দু-এক দিনের মধ্যে মামুনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
মতামত দিন