জাতীয়
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিনটি দোকান।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে সোনালী ব্যাংকের পাশে অবস্থিত জালাল মিয়া মার্কেটে ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে একটি চায়ের দোকান এবং দুটি গুদামের সব নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, সোমবার (৩ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে পানি এনে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেটের মালিক জামাল মিয়া বলেছেন, পুড়ে যাওয়া গুদামগুলোতে পাইকারি মালামাল ছিল। এতে নারায়ন শাহ, স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার জানান, আশপাশে আরও দোকান ও ব্যাংক থাকায় বড় ধ্বংস রোধ করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

মতামত দিন