চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭০ হাজার।
চলতি বছরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ হাজার অতিক্রম করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এই রোগে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার (১ নভেম্বর) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে দেশে ৬৫১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ১২৯ জন, চট্টগ্রাম বিভাগের ৯৮ জন, ঢাকা বিভাগের সিটি এলাকা ও বাইরে ৩৫৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, ময়মনসিংহে ২৯ জন, রাজশাহীতে ২২ জন এবং সিলেটে ৩ জন ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত একদিনে ৬৫৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৭,৪৫৯ জন রোগী পুনরায় বাসায় ফিরেছেন।
এর মাধ্যমে জানুয়ারি থেকে শুরু হওয়া এ বছরের হিসাব অনুযায়ী, দেশে মোট ৭০,৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত ২৭৮ জনের মৃত্যু হয়েছে।
মতামত দিন