জাতীয়
ছবি: সংগৃহীত

খুলনা বিভাগের ড্যাবে পদপ্রাপ্তিতে ডা.তুহিন ও ডা.জাহিদকে ইন্টার্ন চিকিৎসকদের ফুলের শুভেচ্ছা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী ডাক্তারস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের দুই তরুণ চিকিৎসক।

খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. রবিউল ইসলাম তুহিন।

একই সঙ্গে কেন্দ্রীয় ড্যাবের আইন বিষয়ক সহ-সম্পাদক পদে মনোনীত হয়েছেন ডা. জাহিদ হাসান।

এ উপলক্ষে গত ৩০ অক্টোবর যশোর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা ফুল দিয়ে অভিনন্দন জানান এই দুই চিকিৎসককে।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে ডা. মেরাজ আল মান্না বলেন, “আমরা গর্বিত যে আমাদের স্যার কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, যশোর মেডিকেল পরিবারেরও সম্মান।”

ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সদস্যরা। তারা ডা. রবিউল ইসলাম তুহিন ও ডা. জাহিদ হাসানের নেতৃত্বে ড্যাবের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

মতামত দিন