চট্টগ্রামে পুলিশবাহী বাস উল্টে আহত ২০।
চট্টগ্রামে দায়িত্ব পালনে যাওয়ার পথে পুলিশের একটি বাস উল্টে কমপক্ষে ২০ সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়া পুলিশ হেডকোয়ার্টারের ভেতরের অংশে, ওয়াসা মোড়ের কাছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচের দায়িত্বে যাওয়ার সময় হঠাৎ বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। মুহূর্তেই দেয়ালে ধাক্কা খেয়ে যানবাহনটি উল্টে যায়। এতে নারী পুলিশসহ প্রায় ২০ জন সদস্য আহত হন।
আহতদের প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে পুলিশ লাইন্স হাসপাতালে এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ লাইন্স চত্বরে সরিয়ে রাখা হয়।
মতামত দিন