জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন রোগী। ঢাকার বাইরে বিভাগের মধ্যে সর্বাধিক ২১৩ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের অন্যান্য জেলায়। চট্টগ্রাম বিভাগে ৯১ জন, বরিশালে ৫৩ জন ও ময়মনসিংহে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭৮ জনের মৃত্যু হয়েছে—এর মধ্যে ১৪৮ জন পুরুষ ও ১৩০ জন নারী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৯ হাজার ৮৬২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মতামত দিন