লিবিয়া থেকে দেশে ফিরল আরও ৩১০ বাংলাদেশি।
অবৈধভাবে লিবিয়ায় অবস্থান করা ৩১০ বাংলাদেশি নাগরিককে লিবিয়া সরকারের সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রত্যাবাসিতদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ এবং অপহরণের শিকার হয়ে উদ্ধার হওয়া ব্যক্তিও রয়েছেন। চার্টার্ড ফ্লাইটে মিসরাতা থেকে ২১১ জন এবং ত্রিপলি থেকে ৯৯ জন নাগরিক দেশে ফিরেছেন। চলতি মাসে তিনটি ফ্লাইটে মোট ৯২৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বাংলাদেশের লিবিয়ার রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার প্রত্যাবাসিতদের বিদায় জানিয়ে দেশে ফিরে নতুন জীবন শুরু এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন