জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে: প্রেস সচিব।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা, তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচনের তারিখ ১৫ ফেব্রুয়ারির আগেই নির্ধারিত থাকবে।
শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করছে। আমরা এটি কোনো হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টার সিদ্ধান্তই সর্বোত্তম হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “স্বৈরাচারের পতনের পর গণঅভ্যুত্থানে নারী-পুরুষ একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। এখন নারীরাও সব ক্ষেত্রে সমানভাবে অংশ নিচ্ছে।”
প্রেস সচিব জানান, আগামী ১৩ নভেম্বর আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দিন নির্ধারণ করবেন।
মতামত দিন