জাতীয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে লৌহবর্ণের নতুন ইউনিফর্ম চালু হতে যাচ্ছে ১৫ নভেম্বর থেকে।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের ইউনিফর্ম চালু হতে যাচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম মহানগর পুলিশসহ বিশেষায়িত ইউনিটগুলো প্রথমে নতুন পোশাক পরিধান শুরু করবে।

পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছেন, নতুন ইউনিফর্মের প্রথম ব্যবহার হবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যদের মধ্যে। পরে ধাপে ধাপে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যরাও এই ইউনিফর্ম গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, লৌহবর্ণের এই ইউনিফর্মের নকশা ও স্টাইল স্বতন্ত্র এবং আধুনিক, যা পুলিশ বাহিনীর পরিচয়কে আরও প্রফেশনাল এবং সুশৃঙ্খলভাবে উপস্থাপন করবে।

গত ২০ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের পর বাহিনীগুলোর আধুনিকীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ইউনিফর্ম রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন ইউনিফর্মের মাধ্যমে পুলিশ বাহিনীকে আধুনিক, দৃঢ় ও জবাবদিহি সক্ষম হিসেবে তুলে ধরাই মূল উদ্দেশ্য।

সূত্র: বাসস

মতামত দিন