খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু হবে ৭ নভেম্বর থেকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি ইউনিটে মোট ১ হাজার ১০৯টি আসনের জন্য শিক্ষার্থী নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৭ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর, ফলাফল প্রকাশ পাবে ৩০ ডিসেম্বর। চূড়ান্তভাবে ভর্তির পর ২৫ জানুয়ারি শুরু হবে রেজিস্ট্রেশন, ওরিয়েন্টেশন ও শ্রেণি কার্যক্রম।
‘এ’ ইউনিটে (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ৩২০টি আসন রয়েছে। এসএসসি ২০২২ বা ২০২৩ এবং এইচএসসি ২০২৪ বা ২০২৫ পাস প্রার্থীদের জন্য আবেদনযোগ্যতা নির্ধারণ করা হয়েছে; দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। লিখিত ও এমসিকিউ মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, স্থাপত্য বিষয়ে অতিরিক্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে।
‘বি’ ইউনিটে (জীববিজ্ঞান স্কুল) আসন সংখ্যা ২৮১টি। এখানেও আবেদন শর্ত ও পরীক্ষা পদ্ধতি ‘এ’ ইউনিটের অনুরূপ।
‘সি’ ইউনিটে (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) রয়েছে ৪১৫টি আসন। এই ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে। চারুকলা বিভাগের জন্য লিখিত ও অঙ্কন—দুটি পরীক্ষা দিতে হবে।
অন্যদিকে ‘ডি’ ইউনিটে (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ৮৮টি আসন রাখা হয়েছে। এই ইউনিটের আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং ইংরেজিতে অন্তত ৩.০০ পেতে হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে এবার পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে। গত বছর ঢাকা, খুলনা ও রাজশাহীতে পরীক্ষা হলেও এ বছর নতুনভাবে চট্টগ্রাম যুক্ত করা হয়েছে। ফলে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা চার বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে, তবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা ও খুলনায় নেওয়া হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://ku.ac.bd)।
মতামত দিন