জাতীয়
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে গোসলের সময় ডুবে ২ শিশুর মৃত্য।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী এলাকায় নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহতরা হলো—কাতলামারী গ্রামের সোহেলের ছেলে আরিয়ান (৫) ও একই গ্রামের তারা মিয়ার মেয়ে তাসনিমা খাতুন (৬)।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, দুই শিশুকে নদীতে ডুবে যাওয়ার পরই তাদের উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় পুরো গ্রামের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারের মানুষ স্তব্ধ হয়ে আছে এবং আশপাশের গ্রামের লোকেরা মৃতদেহ দেখতে ভিড় জমাচ্ছে।

কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, দুই শিশু একসাথে নদীতে গোসল করতে নেমেছিল। তারা সাঁতার জানত না, তাই পানিতে ডুবে মারা যায়।

মতামত দিন