জাতীয়
ছবি: সংগৃহীত

কক্সবাজারে আন্তর্জাতিক মানের ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস’ হোটেলের সফট ওপেনিং ১৫ নভেম্বর।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের হিমছড়ি এলাকায় ভ্রমণপ্রেমীদের জন্য নতুন এক আতিথেয়তা কেন্দ্রের সূচনা হতে যাচ্ছে। ১৫ নভেম্বরের সফট ওপেনিংয়ের মাধ্যমে পথ চলা শুরু করবে চার তারকা মানের বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল, যা দক্ষিণ এশিয়ার সুপরিচিত Goldsands Group পরিচালিত।

এই হোটেলটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা, যেখানে পাহাড় আর সমুদ্র এক অনন্য সমন্বয়ে মিলিত। অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন শান্ত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আন্তর্জাতিক মানের সেবা এবং বিলাসবহুল অভিজ্ঞতা। হোটেলের প্রতিটি কক্ষ থেকে সমুদ্র ও পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়, যা এটিকে দেশের একমাত্র এমন হোটেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

হোটেলটি হালাল কনসেন্টের সঙ্গে সাজানো হয়েছে, ফলে পরিবারসহ ভ্রমণকারীরা নিরাপদে ও নির্বিঘ্নে সময় কাটাতে পারবেন। এছাড়া হোটেলের ইনফিনিটি সুইমিং পুল থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যাবে।

বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল বিশ্বখ্যাত Best Western Hotels & Resorts চেইনের অংশ, যা আতিথেয়তা খাতে দীর্ঘদিন ধরে মানের প্রতীক হিসেবে পরিচিত। হোটেলটিতে রয়েছে আধুনিক স্থাপত্য, প্রশস্ত রুম, স্যুইট, সি-ভিউ রেস্টুরেন্ট ও ক্যাফে, কনফারেন্স ও ব্যাংকোয়েট হল, ফিটনেস সেন্টার এবং ওয়েলনেস স্পা। প্রতিটি সুবিধা পরিকল্পিত হয়েছে অতিথিদের আরাম, নিরাপত্তা ও সন্তুষ্টি নিশ্চিত করার উদ্দেশ্যে।

Goldsands Group-এর পক্ষ থেকে বলা হয়েছে, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস শুধু একটি হোটেল নয়; এটি একটি অনুভূতি, একটি অভিজ্ঞতা, যা পাহাড়ের ছায়া, সমুদ্রের ঢেউ এবং বিলাসিতার সঙ্গমে তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করে, এই উদ্যোগ কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং ভ্রমণপ্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করবে।

১৫ নভেম্বরের সফট ওপেনিংয়ে হোটেলটি উদ্বোধন হবে উপস্থিত অতিথি, পর্যটন উদ্যোক্তা ও গণমাধ্যমের জন্য। এটি হিমছড়িকে আন্তর্জাতিক মানের আতিথেয়তার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মতামত দিন