জাতীয়
ছবি: সংগৃহীত

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন ফার্মগেট মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ফার্মগেটে মেট্রোরেল নির্মাণ সামগ্রী পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে চাকরির সুযোগ দিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। তার শিক্ষাগত যোগ্যতা যাচাই করে উপযুক্ত পদে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালামের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে সেদিন রাতেই তেজগাঁও থানায় মামলা করেন। পরিবারকে সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মতামত দিন