সাতক্ষীরার তালায় আগুনে পুড়ল ৭ টি দোকান।
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত প্রায় ৩টার দিকে আগুন লাগে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দুটি মিষ্টির দোকান, বাকিগুলো চায়ের দোকান ছিল। দোকানগুলোর ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার ও কাঠের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দোকানিদের দাবি, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দীন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো দোকানের চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।”
মতামত দিন