জাতীয়
ছবি: সংগৃহীত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারীদের জরিমানা।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাচলরত ছয়টি যানবাহন ও তাদের চালকের ওপর জরিমানা আরোপ করেছে। এর কারণ, ওই যানগুলোতে অনুমোদিত নয় এমন হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ অভিযান পরিচালনা করে জেলা পরিবেশ অধিদফতর। এ সময় পুলিশের বিশেষ দলও উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি গাড়ি ও তাদের চালককে মোট ৫,৫০০ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান জানান, জেলার বিভিন্ন সড়কে নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালিয়ে আইন অনুযায়ী অনুমোদিত শব্দমাত্রা নিশ্চিত করা হবে এবং দূষণ কমানো হবে।

মতামত দিন