জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের চেষ্টা প্রতিরোধে সতর্ক থাকতে হবে: প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, দেশের ভিতর ও বাইরে কিছু অপশক্তি আসন্ন জাতীয় নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। বড় শক্তি নিয়েও তারা নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাতে পারে।
 

বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জের মুখে হবে এবং হঠাৎ কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে এই সব ঝুঁকি মোকাবিলা করে নির্বাচন সম্পন্ন করতে হবে। বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, নির্বাচন সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইনশৃঙ্খলা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।

পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং শ্বশুরবাড়ি বা আত্মীয়দের এলাকায় পদায়ন করা হবে না। এছাড়া, অতীত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তারা এবারের নির্বাচনে রাখা হবে না।

মতামত দিন