হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা।
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। লেভেল-১, সেমিস্টার-১ এর জন্য এই পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা বুধবার (২৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই পূর্বের মতোই ভর্তি পরীক্ষা নিজস্বভাবে আয়োজন করছে। বিস্তারিত নির্দেশিকা,পরীক্ষা কেন্দ্র এবং অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, জনসংযোগ ও প্রকাশনা শাখার ফেসবুক পেইজ এবং সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হবে।
হাবিপ্রবির স্নাতক ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ৫ মে থেকে একক ব্যবস্থাপনায় শুরু হয়েছিল, যেখানে প্রায় ৭৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।ইউনিট অনুযায়ী পরীক্ষার্থী সংখ্যা ছিল—‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮ জন (বিজ্ঞান ও মানবিক) এবং বাণিজ্য ইউনিটে ২ হাজার ৩৯৪ জন।
উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা কালবেলা জানান, “গত বছর দীর্ঘদিন পর আমরা নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিয়েছিলাম। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা একই প্রক্রিয়ায় পরীক্ষা নেব। ভর্তি কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।”
মতামত দিন