দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭৫ জনে।
বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুগদা মেডিকেল কলেজে একজন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন পুরুষ মারা গেছেন। তাদের বয়স যথাক্রমে ২২ ও ৫৫ বছর।
হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, খুলনা বিভাগে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন, বরিশাল বিভাগে ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।
মতামত দিন