ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ প্রধান উপদেষ্টার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
এর আগে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বশীল সংস্থাগুলোর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতামত দিন