জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয়করণের দাবি নিয়ে আন্দোলনরত ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ চালায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এতে কমপক্ষে ১৫ জন শিক্ষক আহত হয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সচিবালয় অভিমুখে একটি মিছিল বের করেন। প্রেসক্লাব এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ নেয়।

এই ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের প্রকাশ দেখা দিয়েছে। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন