জাতীয়
ছবি: সংগৃহীত

মেট্রোরেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যুতে, তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে হাইকোর্ট রুল জারি করেছে।

আদালত একই সঙ্গে নির্দেশ দিয়েছেন, মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।

কমিটিকে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।

মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান যাচাই করতে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে আগে রিট দায়ের করা হয়েছিল। রিটে দাবি করা হয়, নিরাপত্তা দুর্বলতার কারণে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আবুল কালামের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও পৃথক রিট দায়ের করা হয়েছিল।

ঘটনা ঘটে ফার্মগেট এলাকায় ২৬ অক্টোবর, বেলা সাড়ে ১২টার দিকে। নিহত আবুল কালাম (৩০) শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের সন্তান।

মতামত দিন