সঞ্চালন লাইনের আইসোলেশন কাজের কারণে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন এবং হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশনের কাজের কারণে বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময় ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিডিটেড, যাত্রামুড়া ও কাঁচপুর এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া নারায়ণগঞ্জের মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) এবং আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। উল্লেখ করা হয়েছে, আশেপাশের এলাকায় সাময়িক স্বল্পচাপও দেখা দিতে পারে।
তিতাস গ্যাস গ্রাহকদের এই অস্থায়ী অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন