জাতীয়
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি।

নিজেস্ব প্রতিবেদক:

মানবপাচারের ফাঁদে পড়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় আটকা পড়া ১৭৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরে ফেরত আসা নাগরিকদের জন্য স্বাগত ব্যবস্থা করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের জন্য পথযাত্রা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার সহায়তা প্রদান করেছে।

ফেরত আনার প্রক্রিয়ায় লিবিয়ার বাংলাদেশি দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ার সরকার এবং আইওএম একযোগে কাজ করেছে। তাদের মধ্যে অনেকেই লিবিয়ায় অপহরণ বা নির্যাতনের শিকার হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে সচেতন করতে এসব নাগরিকের অভিজ্ঞতা ভাগাভাগি করার আহ্বান জানিয়েছে। এছাড়া লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে থাকা আরও বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে।

মতামত দিন