একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ২ নভেম্বর থেকে।
২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১৬ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষের কাছে চিঠি পাঠিয়েছে কমিটি।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ডের আওতাধীন সব কলেজকে ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd–এর কলেজ লগইন প্যানেলে (EIIN নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে) প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠাতে হবে।
১৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে সৃষ্ট জটিলতার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন