জাতীয়
ছবি: সংগৃহীত

পণ্যবোঝাই লরির সঙ্গে ধাক্কায় উল্টে গেল ট্রেনের একটি বগিসহ ইঞ্জিন নিহত ১।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশের রেললাইনে মঙ্গলবার
(২৮ অক্টোবর) ভোরে এক হতাহতের ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে। এখানে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন হঠাৎ একটি পণ্যবোঝাই লরির সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার ফলে ট্রেনের একটি বগিসহ ইঞ্জিন লাইনের ওপর উল্টে পড়ে এবং প্রহরী শামসুল হাই (৬০) ঘটনাস্থলেই মারা যান। তিনি পাহাড়তলির দিদার কলোনির বাসিন্দা এবং স্থানীয় দোকানগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ঢাকা গামী ট্রেনটি সাগরিকা এলাকায় পৌঁছালে হঠাৎ লরি রেললাইনে ওঠে এবং সরাসরি ট্রেনের ইঞ্জিনে আঘাত করে। এতে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। উদ্ধারকারীরা পাহাড়তলি ও লাকসাম থেকে এসে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। বাকি বগিগুলোকে নিরাপদে সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ঘটনাস্থলে সত্বেও গেটম্যান দায়িত্ব পালন করেননি, যার কারণে দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে এই অবহেলাকে চিহ্নিত করা হয়েছে। লরির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে।

রেলওয়ে নিয়ন্ত্রণকক্ষের ট্রেন কন্ট্রোলার আবুল কালাম জানান, উদ্ধারকাজ শুরু হয়েছে ভোর পৌনে ১২টায় এবং সন্ধ্যার মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। কাজ শেষ হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মতামত দিন