জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৯৮৩।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও জটিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) প্রাণ হারিয়েছেন আরও ছয়জন, আর নতুন করে ৯৮৩ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।

সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুর মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা দক্ষিণ সিটিতে এবং একজন বরিশাল বিভাগে মারা গেছেন।

একই সময়ে ঢাকায় সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।ঢাকা উত্তর সিটিতে ২২৭ জন,দক্ষিণে ১৩৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় আরও ১৭১ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ১৪১, চট্টগ্রামে ১১১, রাজশাহীতে ৭৮, খুলনায় ৬২, ময়মনসিংহে ৪১, রংপুরে ১২ ও সিলেটে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৬ হাজার ৪২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ভাইরাসজনিত এ রোগে মৃত্যু হয়েছে ২৬৯ জনের।

মতামত দিন