এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে না,অন্য প্রতীক বরাদ্দ করবে ইসি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার শাপলা প্রতীক পাবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় কমিশন স্বপ্রণোদিতভাবে অন্য প্রতীক বরাদ্দ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, “বিধিমালায় শাপলা প্রতীক নেই, তাই এনসিপিকে সেটি দেওয়া সম্ভব নয়।আমরা স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করব।”
আখতার আহমেদ আরও জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের মোট ভোটকেন্দ্র চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে—সংখ্যা ৪২ হাজার ৭৬১। ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯, যার মধ্যে প্রায় ১২ হাজার অস্থায়ী কক্ষ। একটি কক্ষে গড়ে প্রায় তিন হাজার ভোটার ভোট দেবেন।
তিনি বলেন, চলতি সপ্তাহে রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া, জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে কি না, তা সিদ্ধান্ত নেবে কমিশন।
সিনিয়র সচিব উল্লেখ করেন, “কর্মপরিকল্পনা অনুযায়ী এখনো দুটি বিষয়ে আমরা পিছিয়ে আছি—একটি রাজনৈতিক দলের নিবন্ধন এবং অন্যটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। তবে এই সপ্তাহে তা সম্পন্ন হবে। সাময়িকভাবে পিছিয়ে পড়ার কারণ আছে, কিন্তু দুশ্চিন্তার কিছু নেই।”
আখতার আহমেদ আরও জানান, গণভোটের বিষয়ে কমিশনের কাছে এখনো কোনো তথ্য নেই।
মতামত দিন