যশোরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত।
নিজেস্ব প্রতিবেদক:
যশোরের পদ্মবিলা এলাকায় সোমবার (২৭ অক্টোবর) সকালে ট্রাকের ধাক্কায় গৌতম রায় (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, সকাল ৯টার দিকে গৌতম রায় মহাসড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন।
এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কের পাশে পড়ে থাকলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গৌতম রায় মণিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

মতামত দিন