১ নভেম্বর থেকে জাটকা ধরায় আট মাসের নিষেধাজ্ঞা শুরু।
নিজেস্ব প্রতিবেদক:
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামী ১ নভেম্বর থেকে জাটকা ধরায় সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। দেশের সব নদী ও সমুদ্রে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
প্রতিবছরের মতো, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই প্রজনন নিশ্চিত করার জন্য ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) এর কম দৈর্ঘ্যের ইলিশ ধরাও নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে জাটকা পরিণত হয়ে পূর্ণাঙ্গ ইলিশে রূপান্তরিত হবে, যা পরবর্তী মৎস্য ধানের জন্য গুরুত্বপূর্ণ।

মতামত দিন