জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে অনুষ্ঠিত হবে।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

ভর্তি প্রক্রিয়া ও নিয়ম

উপাচার্য জানান, আগের বছরের মতো এবারও ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে একই নিয়মে পরীক্ষা নেওয়া হবে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি প্রক্রিয়ায় শুধুমাত্র এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ বিবেচনা করা হলেও, প্রায় এক দশক পর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবারও লিখিত ভর্তি পরীক্ষা চালু করা হয়। সেই ধারাবাহিকতাই চলতি শিক্ষাবর্ষেও অব্যাহত থাকবে।

পরীক্ষার কাঠামো

পরীক্ষাটি হবে এক ঘণ্টার, মোট নম্বর ১০০। প্রতিটি প্রশ্নের মান ১, তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। প্রশ্ন বণ্টন নিম্নরূপ—

  • বাংলা: ২০

  • ইংরেজি: ২০

  • সাধারণ জ্ঞান: ২০

  • শাখাভিত্তিক বিষয় (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা): ৪০

মোট ১০০ নম্বরের এই পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫।

মেধাতালিকা তৈরির নিয়ম

মেধাতালিকা প্রণয়নে মোট ২০০ নম্বর বিবেচনা করা হবে। এর মধ্যে—

  • ভর্তি পরীক্ষার নম্বর: ১০০

  • এসএসসি জিপিএ-এর ৪০%: ৪০ নম্বর

  • এইচএসসি জিপিএ-এর ৬০%: ৬০ নম্বর

অধ্যাপক আমানুল্লাহ বলেন, ভর্তি প্রক্রিয়ায় ন্যায়সংগত ও প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় এবারও কঠোর নজরদারি করবে।

মতামত দিন