দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪, হাসপাতালে ভর্তি ১১৪৩।
নিজেস্ব প্রতিবেদক:
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু ঘটেছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩।
পাশাপাশি ১,১৪৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
মৃতদের মধ্যে ২ জন বরিশাল বিভাগে, ১ জন ঢাকা দক্ষিণ সিটিতে এবং ১ জন রাজশাহী বিভাগে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১৮৬ জন, চট্টগ্রামে ১২১ জন, ঢাকায় ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৬ জন, রংপুরে ৫০ জন এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬৫,৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

মতামত দিন