জাতীয়
ছবি: সংগৃহীত

এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম বাতিলের শেষ সময় বৃহস্পতিবার।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশে এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত বাতিল বা ডি-রেজিস্টার করতে হবে। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়েছে, প্রত্যেক ব্যক্তি নিজের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে ১০টির বেশি সিম থাকলে অবিলম্বে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে অতিরিক্ত সিমগুলো বাতিল বা মালিকানা পরিবর্তনের ব্যবস্থা করবেন।

নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে *১৬০০১# নম্বরে কল করে, বা শেষ ৪ ডিজিট পাঠিয়ে যাচাই করা যাবে। বিটিআরসি সতর্ক করেছে, যারা নিজে সিম বাতিল করতে ব্যর্থ হবেন, তাদের জন্য কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করতে পারে।

মতামত দিন