নারায়ণগঞ্জে শিল্পকারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক হাসপাতালে।
নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামের একটি কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরই সহকর্মীরা দ্রুত দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধদের মধ্যে রয়েছেন— আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
দমকল বিভাগের প্রাথমিক ধারণা, গ্যাস লাইনে লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মতামত দিন