জাতীয়
ছবি: সংগৃহীত

বুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। আবেদন চলবে তিন সপ্তাহ পর্যন্ত, আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১০ জানুয়ারি।

শনিবার (২৫ অক্টোবর) বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল জানান, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগের মতো প্রাথমিক বাছাই পরীক্ষা এবার থাকছে না।

তিনি বলেন, “এবারের ফলাফল সন্তোষজনক হওয়ায় আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হয়নি। প্রকৃত মেধাবীরাই জিপিএ-৫ পেয়েছে।”

বুয়েটের নিয়ম অনুযায়ী, আবেদন করতে হলে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে। খুব শিগগিরই জাতীয় দৈনিকে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক জলিল।

মতামত দিন