জাতীয়
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে ভলকানাইজ মেশিন বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত।

নিজেস্ব প্রতিবেদক:

রাজবাড়ী সদরের পশ্চিম ভবানীপুর এলাকায় হাওয়া মেশিনে বিস্ফোরণের ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন মো. মিলন (৫০) নামে এক ব্যক্তি। শনিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে নুরু মিয়ার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত মিলন রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের বাসিন্দা মওলা ড্রাইভারের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন সরদার জানান, দুপুরে মিলনের ভলকানাইজ দোকানের সামনে একটি ট্রাক দাঁড়ানো ছিল। ট্রাকচালক, মিলন ও আরেকজন দোকানের পাশে বসে কথা বলছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে দোকানের টিনের চাল উড়ে যায়। মুহূর্তেই দেখা যায় মিলন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন। তার দুই পা ও একটি হাত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. নুরুল ইসলাম আজম জানান, বিস্ফোরণে মিলনের দুই পা ও হাতের মাংস ছিন্নভিন্ন হয়ে গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মতামত দিন