জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকার বাসিন্দাদের মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: জরিপ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলার, তবে ঢাকার বাসিন্দাদের ক্ষেত্রে এই আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৩ ডলার।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের কাছে এই তথ্য তুলে ধরা হয়।

রিপোর্ট অনুযায়ী, ঢাকার অর্থনীতি দেশের জিডিপির ৪৬ শতাংশের অবদান রাখে এবং মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশই রাজধানীতে সৃষ্টি হয়।

দেশের মোট জনসংখ্যার মাত্র ১১ শতাংশের বেশি ঢাকায় বসবাস করে, যা এশিয়ার শহরগুলোর মধ্যে সর্বোচ্চ। এছাড়াও, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশ ঢাকা থেকে আসে।

মোট উৎপাদন খাতের ৫৬ শতাংশ ৩৬৫টি প্রতিষ্ঠানের অধীনে থাকলেও, সেবাখাতের দখল রয়েছে ২৮৯টি প্রতিষ্ঠানের হাতে। তৈরি পোশাক শিল্পে ৫৮ শতাংশ উৎপাদন পরিচালিত হচ্ছে ২১৪টি কোম্পানির মাধ্যমে।

মতামত দিন