গুম ও হত্যার সঙ্গে জড়িতদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: শফিকুল আলম।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম বলেছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকা ব্যক্তি বা দলের জন্য আওয়ামী লীগ বা অন্য কোনো দলের নির্বাচন অংশগ্রহণের সুযোগ নেই।
শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা-ঢাকা রোডের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল অর্পণকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী নির্বাচন কমিশন গুম ও হত্যার সঙ্গে জড়িতদের কঠোরভাবে প্রতিহত করবে। ‘না ভোট’ প্রসঙ্গে প্রেস সচিব জানান, যেখানে শুধু একজন প্রার্থী থাকবেন, সেখানে ‘না ভোট’ হবে এবং কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না।
আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা করে শফিকুল আলম বলেন, “আগের নির্বাচনগুলো টাকার বিনিময়ে পরিচালিত হয়েছে, ভোট কারচুপি হয়েছে। এবার এমন কিছু ঘটবে না।জনগণ ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।”
তিনি স্মৃতিস্তম্ভের উদ্দেশ্যও ব্যাখ্যা করেন, “জুলাই শহীদদের জাতি যেন মনে রাখে, সেই উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা ভুলে যাওয়া হয়েছে, কারণ তাদের স্মরণে কোনো স্থাপনা ছিল না।”
মতামত দিন