লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে আরও ৩০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।
লিবিয়ার ত্রিপলি থেকে বিশেষ একটি চার্টার ফ্লাইটে ৩০৯ জন বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি।
ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকারের সহযোগিতায় এবং দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করা এই প্রবাসীদের বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে দেশে পাঠানো হয়। এটি লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় দফার ফ্লাইট।
এর আগে ৯ অক্টোবর প্রথম দফায় একই সংখ্যক বাংলাদেশি দেশে ফেরেন। দেশে ফিরে তারা লিবিয়ায় মানবপাচার, নির্যাতন ও অস্থিতিশীল পরিস্থিতির নানা অভিজ্ঞতা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করেন।
দূতাবাস জানায়, যেসব বাংলাদেশি স্বেচ্ছায় ফিরে আসতে চেয়েছিলেন, তাদের আবেদন গ্রহণ করে প্রবাসীদের প্রত্যাবাসনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। লিবিয়া সরকারের সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, বহির্গমন ছাড়পত্র সংগ্রহ এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
মতামত দিন